বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সময়সূচি নির্ধারণ
- সময়: ১১:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৭৬

আকাশ দাশ সৈকত
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের অবস্থান এখন পাকিস্তানে। তবে এইবার সমান সংখ্যক ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দলও । যার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে একটি প্রাথমিক সময়সূচী পাঠিয়েছেন ।
সম্প্রতি সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর পাকিস্তানে এসেও জয়ের দেখা পাচ্ছে না বাংলাদেশ । তবে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই বাংলাদেশ শিবিরে নতুন খবর আগামী ১৮ জুলাই বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তান জাতীয় দল। যেখানে দুইদল খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
পিসিবিকে বিসিবির পাঠানো সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এইদিকে চলতি বাংলাদেশ সিরিজ শেষে ক্যারিবিয়ান দীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিবে পাকিস্তান । অন্যদিকে বাংলাদেশ দল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কায়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















