৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে আর হারানো হলো না শ্রীলঙ্কার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৫০
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে আর হারানো হলো না শ্রীলঙ্কার

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে আর হারানো হলো না শ্রীলঙ্কার। এই নিয়ে ৮ বার বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেল শ্রীলঙ্কা।

দুদল বিশ্বকাপে মোট ৮ বার মুখোমুখি হয়েছে, আর ৮ বারই জিতেছে পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের ম্যাচটি পরিত্যক্ত হয়। নাহলে ম্যাচের সংখ্যা হতো ৯টি।

ওডিআই বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল আয়ারল্যান্ডের দখলে। আয়ারল্যান্ড ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের দেয়া ৩২৮ রানের টার্গেট তাড়া করে ম্যাচ জিতে। আজ সে রেকর্ড ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড তৈরি করলো পাকিস্তান!

হায়দ্রাবাদে আজ কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার সেঞ্চুরিতে ভর করে ৩৪৫ রানের বড় টার্গেট দাড় করায় লঙ্কানরা। এরপর বল হাতে শুরুতে পাকিস্তান দলের দুই সেরা ব্যাটসম্যান ইমাম উল হক ও বাবর আজমকে ফিরিয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অধরা জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা!

কিন্তু ৩য় উইকেটে আবদুল্লাহ সফিক ও মোহাম্মাদ রিজওয়ানের ১৭৬ রানের পার্টনারশিপ লঙ্কারদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। সফিক ও রিজওয়ান দুজনই সেঞ্চুরি পেয়েছেন, আর শেষ পর্যন্ত লঙ্কানদের দুই সেঞ্চুরির বিপক্ষে পাকিস্তানের দুই সেঞ্চুরি ভারী হয়ে গেলে, এবং তাতে ৬ উইকেটের জয় পেল বাবার আজমরা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে আর হারানো হলো না শ্রীলঙ্কার

সময়: ০৫:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে আর হারানো হলো না শ্রীলঙ্কারনিজস্ব প্রতিবেদক বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে আর হারানো হলো না শ্রীলঙ্কার। এই নিয়ে ৮ বার বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেল শ্রীলঙ্কা। দুদল বিশ্বকাপে মোট ৮ বার মুখোমুখি হয়েছে, আর ৮ বারই জিতেছে পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের ম্যাচটি পরিত্যক্ত হয়। নাহলে ম্যাচের সংখ্যা হতো ৯টি। ওডিআই বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল আয়ারল্যান্ডের দখলে। আয়ারল্যান্ড ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের দেয়া ৩২৮ রানের টার্গেট তাড়া করে ম্যাচ জিতে। আজ সে রেকর্ড ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড তৈরি করলো পাকিস্তান! হায়দ্রাবাদে আজ কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার সেঞ্চুরিতে ভর করে ৩৪৫ রানের বড় টার্গেট দাড় করায় লঙ্কানরা। এরপর বল হাতে শুরুতে পাকিস্তান দলের দুই সেরা ব্যাটসম্যান ইমাম উল হক ও বাবর আজমকে ফিরিয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অধরা জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা! কিন্তু ৩য় উইকেটে আবদুল্লাহ সফিক ও মোহাম্মাদ রিজওয়ানের ১৭৬ রানের পার্টনারশিপ লঙ্কারদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। সফিক ও রিজওয়ান দুজনই সেঞ্চুরি পেয়েছেন, আর শেষ পর্যন্ত লঙ্কানদের দুই সেঞ্চুরির বিপক্ষে পাকিস্তানের দুই সেঞ্চুরি ভারী হয়ে গেলে, এবং তাতে ৬ উইকেটের জয় পেল বাবার আজমরা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.