রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ
- সময়: ০৭:১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ৪৫

আকাশ দাশ সৈকত, জনসংযোগ ডেক্স
যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল সুপার ওভারে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান । তবে এবার দলটির তারকা পেসার হ্যারিস রউফের বিরুদ্ধে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন সাবেক এক ক্রিকেটার।
গতকাল রাতে বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান । তবে ম্যাচেয নির্ধারিত ২০ ওভায শেষে খেলা ড্র হয়ে যাওয়ায় দুই দলের ম্যাচটি গড়ায় সুপার ওভারে । তবে যেখানে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে ম্যাচটি নিজেদের করে নেন যুক্তরাষ্ট্র । কিন্তু ম্যাচ শেষে পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন সাবেক ক্রিকেটার জুয়ান রস্টি।
২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন থেরন। পরে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়েও। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৩তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের প্রতিনিধিত্ব করা থেরন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশিতভাবে খুশি হলেও পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) নিজের হ্যান্ডলে রাস্টি থেরন লিখেছেন, ‘আইসিসি, আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখব না? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে! হ্যারিস রউফকে আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়াতে সবাই দেখেছে।’
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















