শুক্রবার থেকে শুরু এনসিলের বাকি অংশ!
- সময়: ০৫:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৫

আকাশ দাশ সৈকত
বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) বাকি অংশ মাঠে গড়াবে আগামী শুক্রবার ।
বগুড়া এবং রাজশাহী দুই স্টেডিয়ামে শুরু হয়েছিলো জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় আসরের খেলা। তবে বৈরী আবহাওয়া এবং একের পর এক ম্যাচ পরিত্যক্তের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছিলো ঘরোয়া এই টুর্নামেন্ট। তবে আগামী শুক্রবার থেকে আবহাওয়া স্বাভাবিক থাকার কথা রয়েছে তাইতো এই সময়ে মাঠে গড়াবে এনসিএলের বাকি অংশ। কিন্তু বগুড়া কিংবা রাজশাহী নয় নতুন ভেন্যু হিসেবে টুর্নামেন্টের বাকি অংশ মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ।
রাউন্ড রবিন পদ্ধতির প্রথম রাউন্ড শেষ হবে আগামী ৭ অক্টোবর। এক দিন বিরতি দিয়ে আগামী ৯ অক্টোবর হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। পরদিনই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে লড়বে এলিমিনেটর জয়ী ও প্রথম কোয়ালিফায়ার জয়ী দল। ১২ অক্টোবর পর্দা নামবে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















