৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব আসলেই কাউকে পাত্তা দেয় না

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / ৬৬
সাকিব আসলেই কাউকে পাত্তা দেয় না

আকাশ দাশ সৈকত

সম্প্রতি সাকিব আল হাসানের অফফর্ম নিয়ে মন্তব্য করা সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগকে এবার একহাতে নিলেন সাবেক বাংলাদেশী ক্রিকেটার এবং বর্তমান বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার। উল্টো মন্তব্য করে বলেছেন, সাকিব আসলেই কাউকে পাত্তা দেয় না।

 

ব্যাটে বলে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।চলতি বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচে ১৮ বল খেলে সাকিব করেছিলেন মাত্র ১১ রান। মারতে পারেননি কোনো বাউন্ডারি। অন্যদিকে বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৩৬ রান, তবে উইকেটের দেখা পাননি একটিও।

 

ভারত বিশ্বকাপ থেকেই ব্যাটিং নিয়ে বড় পরিসরে ভুগছেন সাকিব আল হাসান। ওয়ানডে কিংবা টেস্টের পর পারফর্ম করতে পারছেন না টি-টোয়েন্টিতেও। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামার আগে ১৯ ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পারেননি সাকিব। সবশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন ২০২২ সালের অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। চলতি বছরেও ছন্নছড়া বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স। তাই তো সাকিবের অফফর্ম নিয়ে চিন্তিত ছিলো পুরো দল।

 

 

তবে বিশ্বকাপ নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে সাকিব খেলেছেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। বল হাতে যদিও ছিলেন উইকেটশূন্য। ম্যাচজয়ী পারফর্ম করা সাকিবের কাছে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল এমন পারফরম্যান্স শেবাগের কটু মন্তব্যের জবাব কিনা। সাকিব জানান, তিনি কাউকে জবাব দেয়ার জন্য ক্রিকেট খেলেন না। এদিকে নির্বাচক হান্নান সরকারও জানিয়েছেন, সাকিব কাউকেই পাত্তা দেন না।

 

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে সাকিবে র প্রসঙ্গে বলতে গিয়ে নির্বাচক হান্নান বলেন, একজন বাংলাদেশি পাশপাশি আমি একজন জাতীয় দলের নির্বাচক, সব মিলিয়ে আমি তো ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার কাছে বেশি খারাপ লেগেছে যে বীরেন্দ্রর শেবাগ অনেক উঁচু মানের খেলোয়াড় ছিলেন, চমৎকার খেলোয়াড় ছিল, সব ফরম্যাটে দাপট দেখিয়েছে ওপেনার হিসেবে। সেই ধরনের খেলোয়াড়ের কাছ থেকে এধরনের মন্তব্য আমরা কখনও প্রত্যাশা করি না। বাকিটা যার যার ব্যক্তিগত মতামত। সে মন্তব্য করেছে, সেটা সাকিবও পাত্তা দেয়নি। সাকিব আসলে কাউকেই পাত্তা দেয় না।’


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাকিব আসলেই কাউকে পাত্তা দেয় না

সময়: ০৭:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
সাকিব আসলেই কাউকে পাত্তা দেয় নাআকাশ দাশ সৈকত সম্প্রতি সাকিব আল হাসানের অফফর্ম নিয়ে মন্তব্য করা সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগকে এবার একহাতে নিলেন সাবেক বাংলাদেশী ক্রিকেটার এবং বর্তমান বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার। উল্টো মন্তব্য করে বলেছেন, সাকিব আসলেই কাউকে পাত্তা দেয় না।   ব্যাটে বলে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।চলতি বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচে ১৮ বল খেলে সাকিব করেছিলেন মাত্র ১১ রান। মারতে পারেননি কোনো বাউন্ডারি। অন্যদিকে বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৩৬ রান, তবে উইকেটের দেখা পাননি একটিও।   ভারত বিশ্বকাপ থেকেই ব্যাটিং নিয়ে বড় পরিসরে ভুগছেন সাকিব আল হাসান। ওয়ানডে কিংবা টেস্টের পর পারফর্ম করতে পারছেন না টি-টোয়েন্টিতেও। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামার আগে ১৯ ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পারেননি সাকিব। সবশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন ২০২২ সালের অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। চলতি বছরেও ছন্নছড়া বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স। তাই তো সাকিবের অফফর্ম নিয়ে চিন্তিত ছিলো পুরো দল।     তবে বিশ্বকাপ নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে সাকিব খেলেছেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। বল হাতে যদিও ছিলেন উইকেটশূন্য। ম্যাচজয়ী পারফর্ম করা সাকিবের কাছে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল এমন পারফরম্যান্স শেবাগের কটু মন্তব্যের জবাব কিনা। সাকিব জানান, তিনি কাউকে জবাব দেয়ার জন্য ক্রিকেট খেলেন না। এদিকে নির্বাচক হান্নান সরকারও জানিয়েছেন, সাকিব কাউকেই পাত্তা দেন না।   ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে সাকিবে র প্রসঙ্গে বলতে গিয়ে নির্বাচক হান্নান বলেন, একজন বাংলাদেশি পাশপাশি আমি একজন জাতীয় দলের নির্বাচক, সব মিলিয়ে আমি তো ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার কাছে বেশি খারাপ লেগেছে যে বীরেন্দ্রর শেবাগ অনেক উঁচু মানের খেলোয়াড় ছিলেন, চমৎকার খেলোয়াড় ছিল, সব ফরম্যাটে দাপট দেখিয়েছে ওপেনার হিসেবে। সেই ধরনের খেলোয়াড়ের কাছ থেকে এধরনের মন্তব্য আমরা কখনও প্রত্যাশা করি না। বাকিটা যার যার ব্যক্তিগত মতামত। সে মন্তব্য করেছে, সেটা সাকিবও পাত্তা দেয়নি। সাকিব আসলে কাউকেই পাত্তা দেয় না।’

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.