১৩৬ বছরের রেকর্ড ভাঙলেন ব্যাথেল
- সময়: ০৩:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৬০

আকাশ দাশ সৈকত
ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে অভিষেক ঘটেছে জ্যাক ব্যাথেলের । আর তাতেই ১৩৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এই তরুণ ক্রিকেটার।
গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড দল ঘোষণার পর অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো ইংলিশদের সর্বকনিষ্ঠ কনিষ্ঠ অধিনায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে জ্যাক ব্যাথেলের। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টস করতে নেমে সেই রেকর্ডে নাম লিখিয়েছেন এই তরুণ। মাত্র ২১ বছর ৩২৯ দিন বছর বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে বেথেলের অভিষেক হলো। এর মাধ্যমে এই তরুণ ক্রিকেটার ভেঙেছেন ১৩৬ বছরের পুরনো রেকর্ড।
এর আগে ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন মন্টি বাউডেন। সে সময় বাউডেনের বয়স ছিল ২৩ বছর ১৪৪ দিন। সেটাই ছিল জাতীয় দলের হয়ে কোন সর্বকনিষ্ঠ ইংলিশ অধিনায়কের অভিষেক। তবে মজার বিষয় হলো জাতীয় দলের হয়ে সাদা পোশাকে সেটাই তার শেষ ম্যাচ ছিলো।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















