৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে কানাডা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৭১
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে কানাডা

আকাশ দাশ সৈকত

বাহামাকে হারিয়ে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে কানাডা।

বারমুডা, বাহামা, কেম্যান আইল্যান্ডের সাথে ঘরের মাঠে আমেরিকানস অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার দলের টুর্নামেন্টের আয়োজন করে কানাডা। যেখানে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে জয় পেয়ে বিশ্বকাপে জায়গা পাওয়ার সমীকারণটা অনেকটা নিশ্চিত করে ফেলেছিলেন দলটি। তবে নিজেদের শেষ ম্যাচে বাহামাকে ৫৭ রানে গুটিয়ে আর ৭ উইকেটের বিশাল ব্যবধানের জয় নিয়ে আসন্ন বিশ্বকাপের ১৩তম দল হিসেবে এবং নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আমেরিকার দলটি। এর আগে প্রথমবারের মতো বাছাইপর্বে পেরিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছিলো তারা।

কানাডার আগে ১২টি দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছিলো। দুই আয়োজক দল ভারত এবং শ্রীলঙ্কার সাথে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে।

আর বাকি ৭ দল আসবে ইউরোপ (২), আফ্রিকা (২), ও এশিয়া-প্যাসিফিক (৩) অঞ্চলের বাছাইপর্ব থেকে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে কানাডা

সময়: ১১:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে কানাডাআকাশ দাশ সৈকত বাহামাকে হারিয়ে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে কানাডা। বারমুডা, বাহামা, কেম্যান আইল্যান্ডের সাথে ঘরের মাঠে আমেরিকানস অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার দলের টুর্নামেন্টের আয়োজন করে কানাডা। যেখানে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে জয় পেয়ে বিশ্বকাপে জায়গা পাওয়ার সমীকারণটা অনেকটা নিশ্চিত করে ফেলেছিলেন দলটি। তবে নিজেদের শেষ ম্যাচে বাহামাকে ৫৭ রানে গুটিয়ে আর ৭ উইকেটের বিশাল ব্যবধানের জয় নিয়ে আসন্ন বিশ্বকাপের ১৩তম দল হিসেবে এবং নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আমেরিকার দলটি। এর আগে প্রথমবারের মতো বাছাইপর্বে পেরিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছিলো তারা। কানাডার আগে ১২টি দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছিলো। দুই আয়োজক দল ভারত এবং শ্রীলঙ্কার সাথে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে। আর বাকি ৭ দল আসবে ইউরোপ (২), আফ্রিকা (২), ও এশিয়া-প্যাসিফিক (৩) অঞ্চলের বাছাইপর্ব থেকে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.