৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দল ঘোষণা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ৬৬
চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দল ঘোষণা

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দল ঘোষণা

আকাশ দাশ সৈকত
চমক রেখেই আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছর পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ এবং অলরাউন্ডার শামীম হোসেন পটোয়ারী।

২০২৩ সারে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিলেন নাইম। একসময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত ওপেনারের তকমা গায়ে জড়ানো নাইম হঠাত করে হারিয়ে গেছে অফফর্মের কারণে। তবে সদ্য সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফরম্যান্স করে আবারো ফিরেছেন নিজের জায়গায় । অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ফিনিশিং এবং বল হাতে কার্যত ভূমিকা রাখা শামীম ও ফিরেছে ২০২৩ এশিয়া কাপের পর। এইছাড়া গুঞ্জন উঠলেও দলে জায়গা হয়নি সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহানের। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছে দুই পেসার তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। এইদিকে এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের।

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দল ঘোষণা

সময়: ১১:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দল ঘোষণাচমক রেখেই শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দল ঘোষণা আকাশ দাশ সৈকত চমক রেখেই আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছর পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ এবং অলরাউন্ডার শামীম হোসেন পটোয়ারী। ২০২৩ সারে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিলেন নাইম। একসময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত ওপেনারের তকমা গায়ে জড়ানো নাইম হঠাত করে হারিয়ে গেছে অফফর্মের কারণে। তবে সদ্য সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফরম্যান্স করে আবারো ফিরেছেন নিজের জায়গায় । অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ফিনিশিং এবং বল হাতে কার্যত ভূমিকা রাখা শামীম ও ফিরেছে ২০২৩ এশিয়া কাপের পর। এইছাড়া গুঞ্জন উঠলেও দলে জায়গা হয়নি সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহানের। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছে দুই পেসার তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। এইদিকে এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.